• ঢাকা
  • শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৫ এপ্রিল, ২০২৬

সেনবাগে ক্ষুদ্র ও প্রান্তিক ২২ শত কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
সেনবাগ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক ২২ শত কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ উফশী ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তার লক্ষ্যে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। শুক্রবার বিকেলে  সেনবাগ মডেল মসজিদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমের আউশ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম এর সভাপতিত্বে  ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নোয়াখালী -২ (সেনবাগ- সোনাইমুড়ফ আংশিক) আসনের এমপি ও সাবেক বিরোধীদলীয় চীফহুইপ বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রেজাউল করিমের  স্বাগত বক্তব্যের মাধ্যমে এসময় আরও উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার ভূমি ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) নূর পেয়ারা বেগম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ  (ওসি) আবুল বাশার, উপজেলা বিএনপির আহবায়ক  মুক্তার হোসেন পাটোয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচির আওতায় সেনবাগ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় মোট ২,২০০ জন কৃষকের মাঝে ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এর মধ্যে ৮টি ইউনিয়নে ৮০০ জন, কাবিলপুর ইউনিয়নে ৪০০ জন এবং পৌরসভার ২০০ জন কৃষক এ সহায়তা পান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর