
উপজেলা প্রতিনিধি, চাটখিল :
চাটখিল উপজেলা বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তৃণমূলের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দীর্ঘদিন ধরে উপজেলার কোন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড কমিটি নেই। ইউনিয়ন পর্যায়ে কমিটি না থাকায় দলটি সাংগঠনিক ভাবে দুর্বল হয়ে পড়েছে বলে অনেকেই তাদের বক্তব্যে বলেছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার কুটুম ঘর কমিউনিটি সেন্টারে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, দ্রুত সময়ের মধ্যে ৯টি ইউনিয়নের এবং পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটি গঠন করার জন্য উপজেলা ও পৌর বিএনপি’র কমিটি করা হবে। এ বিষয়ে নেতৃবৃন্দকে দিকনির্দেশনা প্রদান করেন।
চাটখিল উপজেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট আবু হানিফের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব জিএস ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, পৌর বিএনপির আহবায়ক মোস্তফা কামাল,পৌর বিএনপি’র সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আলা উদ্দিন ভূঁইয়া, আনিস আহমেদ হানিফ,গোলাম মোস্তফা ভূঁইয়া, ইমাম হোসেন টিপুসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকগন। এতে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্যগণ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :