
সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :
বসুরহাট থেকে কবিরহাট হয়ে মাইজদী পর্যন্ত সরাসরি বাস সার্ভিস চালুর দাবিতে কবিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৬ এপ্রিল (রবিবার) দুপুর ১টায় কবিরহাট জিরো পয়েন্টে এই মানববন্ধনে কবিরহাট উপজেলার কর্মরত সাংবাদিকের আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন গণমাধ্যম ২৪।
দীর্ঘদিন ধরে এই রুটে নির্ভরযোগ্য গণপরিবহন না থাকায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীদের প্রতিদিন বসুরহাট, কবিরহাট ও মাইজদীর মধ্যে যাতায়াতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে জরুরি প্রয়োজনে দ্রুত গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। সিএনজি ও অটোরিকশার অতিরিক্ত ভাড়া এবং অনিরাপদ যাতায়াত সাধারণ মানুষের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা বলেন, এই রুটে নিয়মিত বাস সার্ভিস চালু হলে জনসাধারণের সময় ও অর্থ সাশ্রয় হবে এবং যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ ও সহজ হবে। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এই রুটে বিআরটিসির বাস চালু না হলে নোয়াখালীতে আর কোন বিআরটিসির বাস চলাচল করতে দেয় হবে না বলে হুশিয়ারি করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ, কবিরহাট উপজেলা বিএনপির সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, কবিরহাট উপজেলা জামায়েত ইসলামীর সেক্রেটারি মো ইয়াছিন,পৌর জামায়াতের আমির মো ফজলুল্লাহ।
মানববন্ধনে স্থানীয় রাজনৈতীক নেত্রীবৃন্দ,ছাত্রদল,গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন অংশ গ্রহন করে। অংশগ্রহণকারীরা অবিলম্বে বসুরহাট–কবিরহাট–মাইজদী রুটে বাস সার্ভিস চালুর জন্য প্রশাসন ও পরিবহন সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
আপনার মতামত লিখুন :