• ঢাকা
  • সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৬ এপ্রিল, ২০২৬

সদরে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

উপজেলা প্রতিনিধি, সদর :
সদরে অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৬২ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়। রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে সুধারাম থানাধীন নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর এলাকার কালিতারা বাজারের একটি মাছ বিক্রির ঘরে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেনের নির্দেশনায় এবং ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় প্রকাশ্যে বসা জুয়ার আসর থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের শল্যাঘটাইয়া গ্রামের নজির সর্দার বাড়ির মৃত নজির আহমদের ছেলে মো.দেলোয়ার হোসেন শিপন (৪০), নোয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের মহব্বতপুর গ্রামের পানা মিয়া মুকিত বাড়ির মৃত আব্দুল হকের ছেলে মো.আতিকুর রহমান টিপু (৪০) ও কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব রাজুরগাঁও গ্রামের রহমানের বাড়ির মৃত মোজাফফর আহমদের ছেলে মো.জামাল উদ্দিন (৬০)।

পুলিশ জানায়, মহব্বতপুর এলাকায় প্রকাশ্যে জুয়া খেলছিল একটি সংঘবদ্ধ চক্র। এমন তথ্য ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৬২ হাজার ৮৫০ টাকাসহ তিন জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহিউদ্দিন আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় জুয়া আইনে মামলা দেওয়া হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন