• ঢাকা
  • মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৭ এপ্রিল, ২০২৬

মাইজদীতে মন্দিরভিত্তিক স্কুলে শিক্ষা সামগ্রী ও টেবিল বিতরণ

উপজেলা প্রতিনিধি, সদর :
রবিবার (২৬ এপ্রিল ২০২৬) মাইজদীতে শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রমের মন্দিরভিত্তিক স্কুলে ছোট শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও ছোট টেবিল বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমে প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান। তিনি শিশুদের মাঝে খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন এবং তাদের পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের নোয়াখালী জেলা শাখার সহকারী পরিচালক লিটন চন্দ্র সরকার এবং ফিল্ড অফিসার সুজিত কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন নুরুল আমিন খানের সহধর্মিনী অমি খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নোয়াখালী শাখার যুগ্ম আহ্বায়ক হৃদয় দাস। তিনি এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ শিশুদের শিক্ষায় আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর