
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
সেনবাগে বছরের প্রথম কালবৈশাখী ঝড়ে গাছপালা ভেঙ্গে পড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার রাতে এরিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার অধিকাংশ মফস্বল গ্রাম এখনো বিদ্যুৎ বিহীন ভাবে অন্ধকারে রয়েছে। এছাড়াও ঝড়ে উপজেলার কানকিরহাটে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চাল উড়ে যায় ও বিদ্যুতের ছিড়ে পড়ে একটি সিএনজি চালিত অটো রিকশা ক্ষতিগ্রস্থ হয়। এছাড়াও বিভিন্ন বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডের ব্যাপক ক্ষতি হয়েছে।
অপরদিকে ঝড় ও বৃষ্ঠির কারণে উঠতি ইরি-বোরো ধান খেতের ক্ষতি হয়েছে। বিদ্যুৎতের বিষয়ে কথা হয় সেনবাগ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানাজার (ডি,জি,এম) মিনারুল ইসলামের সঙ্গে তিনি জানান, প্রচন্ড ঝড়ের কারণে ৩ পিলার ৩টি পোলের জয়েন্ট ভেঙ্গে যায় এবং ৫০ টির মতস্থানে বৈদ্যূতিক তারের ওপর গাছ ও গাছের ডাল পড়ে তার ছিড়ে গিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্দ হয়ে এই কারনে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকাসহ পাশ্ববতী বেগমগঞ্জের রসুলপুর ইউপির আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিগ্নঘটে। সোমবার সন্ধ্যা নাগাদ উপজেলার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্বভ হলেও মফস্বল গ্রাম গুলোতে সরবরাহ নিশ্চিত করতে কর্মীরা দিনরাত সমান তালে কাজ করছে।
এব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, শীলা বৃষ্টি না হওয়ার কারণে ধানের তেমন কোন ক্ষতি হয়নি। তবে, বৃষ্ঠির কারণে কাটা ধান ও খড়ের কিছুটা ক্ষতি হয়েছে।
এব্যাপার সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান,কালবৈশাখী ঝড়ের কারণে বৈদ্যুতিক তারের ওপর গাছপালা ভেঙ্গে পড়ার করণে লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। এবং কেশারপাড় ইউপির কানকিরহাটে ঞড়ে কয়েকটি দোকানের টিনের চাল উড়িয়ে নিয়ে যাবার কারনে কিছু ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন :