• ঢাকা
  • বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬

কোম্পানীগঞ্জে গরু আনতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে তামিম (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তামিম ওই এলাকার আবু তাহেরের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, তামিম দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে জমিতে বাঁধা গরু বাড়িতে নিয়ে আসা সময় বজ্রপাতে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে পরিবারের লোকজন বাড়ীতে আনার পথে তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এমন মৃত্যু হৃদয়বিদারক।

আরও পড়ুন

  • . এর আরও খবর