• ঢাকা
  • শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ মে, ২০২৬

শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি, শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান

উপজেলা প্রতিনিধি, সদর :
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নোয়াখালী জেলা শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বিকালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি গুরুত্বপূর্ণ স্থানসমূহ ঘুরে শেষ হয় সমাবেশে। এতে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকবান্ধব নেতা ছিলেন এবং তিনি সবসময় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন।
তার আদর্শ অনুসরণ করেই শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকরা নানা ধরনের বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন। তাদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।
শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তারা। সমাবেশ শেষে শ্রমিকদের অধিকার আদায়ের বিভিন্ন দাবিতে স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর