• ঢাকা
  • মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ মে, ২০২৬

নেয়াজপুরে শতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
সদরে সুবিধাবঞ্চিত শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে সহায়ক বই ও উপকরণ বিতরণ করেছে সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক সংগঠন আলোর দিশারী। শনিবার বিকালে সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নোয়াখালী-০৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে আলোর দিশারীর প্রধান উপদেষ্টা মাহমুদুর রহমান হেলেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, বিএনপি নেতা গোলাম মোমিত ফয়সাল।

বক্তারা বলেন- আলো দিশারী দীর্ঘ ১০ বছর ধরে এই অঞ্চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ প্রদান, দরিদ্র মানুষকে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান, পূর্নবাসন কার্যক্রম, চিকিৎসাসেবা প্রদান’সহ  সামাজিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তাদের এই কার্যক্রম একটি অবহেলিত জনপদকে আলোর দিকে নিয়ে যাবে। বক্তারা আলোর দিশারীর সামাজিক ও মানবিক কার্যক্রমে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর