• ঢাকা
  • শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ মে, ২০২৬

ওয়াশিংটনে সিলেক্ট ইউএসএ সামিটে টপস্টার গ্রুপ

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন, ডিসিতে অনুষ্ঠিত সিলেক্ট ইউএসএ ইনভেস্টমেন্ট সামিট ২০২৬ (Select USA Investment Summit) ২০২৬ এ অংশ নিয়েছে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান টপস্টার গ্রুপ। সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষে প্রতিনিধিত্ব করছেন সৈয়দ হারুন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এম.জে.এফ ও পরিচালক মেজর (অব.)খন্দকার সাজ্জাদ হোসেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনটি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং বৈশ্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং অর্থনৈতিক উন্নয়ন সংস্থাগুলো এতে অংশগ্রহণ করে।

গত ৩ মে থেকে ৬ মে পর্যন্ত অনুষ্ঠিত এবারের সম্মেলনে বাংলাদেশ থেকে ২৫ জন ব্যবসায়ীর একটি প্রতিনিধি দল অংশ নেয়। এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই অংশগ্রহণ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করবে। পাশাপাশি নতুন ব্যবসায়িক সহযোগীতার সুযোগ সৃষ্টি, উদ্ভাবন ত্বরান্বিত করা এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর