• ঢাকা
  • মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ মে, ২০২৬

সদরে ইয়াবা,গাঁজা ও বিদেশি মদসহ আটক ১

উপজেলা প্রতিনিধি, সদর : সুধারাম মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও বিদেশি মদসহ মো. আনোয়ার প্রকাশ ছোট্টি (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার পূর্ব এওয়াজবালিয়া গ্রামের মন্নান মেম্বার বাড়ি এলাকায় নিজ বসতঘরে দীর্ঘদিন ধরে মাদক সংরক্ষণ করে আসছিলেন আনোয়ার। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক মো. আনোয়ার প্রকাশ ছোট্টি পূর্ব এওয়াজবালিয়া গ্রামের মৃত আলী আহম্মদ ও মৃত আনোয়ারা বেগমের ছেলে।

তিনি ৮ নম্বর এওয়াজবালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এসময় তার বসতঘর তল্লাশি করে ১২০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা, দুই বোতল ভারতীয় বিদেশি মদ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে

আরও পড়ুন

  • . এর আরও খবর