
সাইফুল ইসলাম নিশাত কবিরহাট : কবিরহাটে কৃষি উন্নয়ন ও আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে “পার্টনার কংগ্রেস ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। ১২ মে (মঙ্গলবার) সকালে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কংগ্রেসে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অনুষ্ঠানে কবিরহাট কৃষি সম্প্রসারণ অফিসার আশফাক অনিকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার পূদম পুষ্প চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক অশিষ
কুমার কর।
স্বাগত বক্তব্য দিয়েছেন উপজেলা কৃষি অফিসার শামস্ আরিফিন। আমন্ত্রিত অতিথি ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, কবিরহাট পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দেশের কৃষিকে আরও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের প্রশিক্ষণের বিকল্প নেই। তারা উন্নত বীজ, সঠিক সার প্রয়োগ, পোকামাকড় দমন ও নিরাপদ কৃষি ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
কংগ্রেসে অংশগ্রহণকারী কৃষকরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, মাঠ পর্যায়ে কৃষকদের দক্ষতা বাড়াতে এমন প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :