• ঢাকা
  • মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ মে, ২০২৬

সেনবাগে থানা পুলিশের অভিযানে মাদকসহ ১২ মামলার আসামি রুবেল গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ প্রতিনিধি :
সেনবাগ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে শীর্ষ মাদক কারবারি ও ১২টি মাদক মামলার আসামি মোঃ রুবেল (২৭) কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত রুবেল উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের গোপাল বাড়ির মৃত আলী আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে সেনবাগ থানায় ১২টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সেনবাগ থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার চিলাদী মজুমদার পাড়া এলাকায় হেলাল ব্রিকফিল্ডের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বেচাকেনার সময় রুবেলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুর রহিম সরকার মাদকসহ রুবেলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, গ্রেফতারকৃত আসামিকে সোমবার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর