• ঢাকা
  • মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ মে, ২০২৬

পৌরসভায় বিশ্ব ব্যাংক-এলজিইডি অবকাঠামো উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সদর : পৌর এলাকায় রাস্তা ও ফুটপাত উন্নয়ন, সড়কবাতি স্থাপন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, ডাম্পিং স্টেশন, সুপারমার্কেট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ এবং পৌর ভবন নির্মাণসহ আধুনিক নগর সেবা উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব ব্যাংকের সহায়তায় এবং এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP)-এর আওতায় সোমবার (১৮ মে) সকাল ১০টায় এ কর্মশালার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ফেরদৌসী বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. সাইফুর রহমান হৃদয়। দিনব্যাপী কর্মশালাটি পরিচালনা ও উপস্থাপনা করেন প্রকল্পের জেন্ডার স্পেশালিস্ট সাজেদা বেগম।

কর্মশালায় বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পৌরসভাগুলোর সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের পৌরসভাগুলোর সংযোগ জোরদারের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, গ্রামীণ ও নগর এলাকার অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পের প্রথম ধাপে দেশের ৩৬টি জেলার অন্তর্ভুক্ত ৮১টি পৌরসভা ও ৬টি সিটি কর্পোরেশনে কার্যক্রম বাস্তবায়িত হবে। এ প্রকল্পের মাধ্যমে প্রায় ২.১ কোটি মানুষ উপকৃত হবেন, যার মধ্যে ৫০ শতাংশ নারী।

এছাড়া জানানো হয়, প্রকল্পের আওতায় উল্লিখিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পে সামাজিক ও পরিবেশগত বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

কর্মশালায় বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন ডিজাইন ইঞ্জিনিয়ার সানিম আরেফীন, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এম.টি.এস. মেহমুদ, মো. হাসিবুল হক এবং পরিবেশ বিশেষজ্ঞ অরুমিতা প্রসাদ।

এছাড়া টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (TLCC)-এর সদস্যবৃন্দ, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট পরামর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর