• ঢাকা
  • মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ মে, ২০২৬

চৌমুহনীতে বেস্ট কেয়ার ডায়াগনস্টিক এর শুভ উদ্বোধন

আজিজ আহমেদ, বেগমগঞ্জ : জেলার বাণিজ্যিক শহর চৌমুহনীতে আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও নির্ভুল রোগ নির্ণয় সেবার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে “বেস্ট কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার”। সোমবার দুপুরে চৌমুহনী হকার্স মার্কেটে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইয়াছিন সেন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাজ্বী আবুল কাশেম। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে মানসম্মত চিকিৎসাসেবা মানুষের অন্যতম প্রধান চাহিদা। আধুনিক প্রযুক্তি নির্ভর ডায়াগনস্টিক সেন্টার গড়ে ওঠায় সাধারণ মানুষ এখন নিজ এলাকাতেই নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার মিজানুর রহমান, বেগমগঞ্জ উপজেলা ওলামা দলের আহ্বায়ক কাজী মোঃ আব্দুল আলীসহ বিভিন্ন অভিজ্ঞ চিকিৎসক, পল্লী চিকিৎসক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সঠিক রোগ নির্ণয় চিকিৎসার প্রথম ধাপ। তাই উন্নত প্রযুক্তি, দক্ষ জনবল ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে “বেস্ট কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার” এলাকার স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আগত অতিথিরা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং উন্নত মানের চিকিৎসা সরঞ্জাম ও সেবার প্রশংসা করেন। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সবশেষে অতিথিরা ফিতা কেটে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর