• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২২ মে, ২০২৬

ডায়বেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আজিজ আহমেদ, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার রূদ্রপুর এলাকায় প্রান্তিক পর্যায়ে ডায়াবেটিস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ছয়ানী ইউনিয়নের রুদ্রপুর গ্রামের কিবরিয়া মাস্টার বাড়িতে বেক্সিমকো ফার্মা, ইনসেপ্টা ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর সহযোগিতায় নোয়াখালী ডায়বেটিক সমিতির সার্বিক তত্ত্বাবধানে সমিতির সাধারণ সম্পাদক ডা. ফজলে আকবর খানের পরিচালনায় ও বেগমগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কায়েসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ এবং বিশিষ্ট ফিজিশিয়ান ও ডায়াবেটিস চিকিৎসক ডা. নুরুল আলম লিটন, নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম এবং নোয়াখালী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আলম আজাদ সহ আরো অনেকেই।

আয়োজকরা জানান, ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। প্রান্তিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা সহ তাদের মেডিসিন সরবারাহ এবং আগামীতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

আরও পড়ুন

  • . এর আরও খবর