• ঢাকা
  • সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৪ মে, ২০২৬

বেগমগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, সহযোগিতার আবেদন

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের শেখের বাপের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোহাম্মদ হানিফের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার সন্ধার পরেই  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্র, কাপড়, বিভিন্ন মুল্যবান জিনিসপত্র সহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রবিবার সকালে নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান টিপু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর যে কোনো এক সময় হঠাৎ ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে আগুনে বসতঘরের অধিকাংশ মালামাল পুড়ে যায়। আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

ক্ষতিগ্রস্ত মোহাম্মদ হানিফ জানান, আগুনে তার পরিবারের ব্যবহারযোগ্য প্রায় সবকিছু পুড়ে গেছে। বর্তমানে পরিবার নিয়ে মানবেতর অবস্থায় দিন কাটছে। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসীদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।

স্থানীয় এলাকাবাসীও ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের হৃদয়বান মানুষদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এই সময় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিক উল্লাহ পাটোয়ারী, সাবেক ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন, মোহাম্মদ সাহাদাত হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর