• ঢাকা
  • মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ মে, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৫ মে, ২০২৬

পৌর ব্যবসায়ী সমিতির নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু

নুশরাত রুমু, সদর : সোমবার (২৫ মে) দুপুরে মাইজদী প্রধান সড়কে অবস্থিত নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির নিজস্ব কার্যালয়ে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করে নতুন কমিটি।

সভায় সভাপতিত্ব করেন সমিতির নবনির্বাচিত সভাপতি শহিদুল ইসলাম কিরণ। উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসানুল হাবিব, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ স্বপনসহ কমিটির সদস্য সোহাগ আহসান, মোজতাহিদুল রহমান দীপু, আবদুল আহাদ সুমন, বাসব সরকার, মো. হারুন ও রাসেদ উদ্দিন।

সভায় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতির হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এদিকে দীর্ঘ প্রায় দেড় শতাব্দী পর আনুষ্ঠানিক নিবন্ধনের স্বীকৃতি পাওয়ায় নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এই অর্জনের মধ্য দিয়ে সমিতির কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর হবে।

নবনির্বাচিত সভাপতি শহিদুল ইসলাম কিরণ বলেন, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ রেখে তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় সমিতি কাজ করবে।
পাশাপাশি নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতিকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও আদর্শ সংগঠন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, কোনো ব্যবসায়ী যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর