• ঢাকা
  • সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ জুন, ২০২৬

কবিরহাটে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : কবিরহাটে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত কবিরহাট উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

কবিরহাট পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নোয়াখালী ৫ আসনের এমপি ফখরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফোরকান ই আলম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, পৌর বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন।

অনুষ্ঠানে উপস্তিত ছিলেন জেলা বিএনপি সদস্য ও কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলাম মোমিত ফয়সাল,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরাফাতের রহমান হাসান, শাহাদাত হোসেন, আহসান উল্লাহ মোহন, ইয়াছিন ফরহাদ,মামুন,সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা যুদ্ধকালীন অবদান, দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম পথিকৃৎ ছিলেন। দেশের সার্বিক উন্নয়ন, কৃষি, শিল্প ও অর্থনৈতিক অগ্রগতিতে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বক্তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রগতি কামনা করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর