• ঢাকা
  • মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১ জুন, ২০২৬

দীর্ঘ ২৪ বছর ইমামতির পর মাওলানা আবু বকর ছিদ্দিককে বিদায় সংবর্ধনা

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : দীর্ঘ ২৪ বছর ধরে যে কণ্ঠে আজান, কোরআন তেলাওয়াত ও নামাজের ইমামতি শুনে অভ্যস্ত ছিলেন মুসল্লি ও এলাকাবাসী। আজ সেই প্রিয় মানুষটিকে বিদায় দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সবাই।

শনিবার সন্ধ্যায় আবেগ ঘন পরিবেশে বিদায় সংবর্ধনা দেওয়া হয় মাওলানা আবু বকর ছিদ্দিককে। শেষ মুহূর্তে তাকে ঘিরে ধরে দোয়া, ভালোবাসা আর স্মৃতিচারণে ভারী হয়ে ওঠে পুরো মসজিদ প্রাঙ্গণ।

বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কলিম উল্লাহ মৌলুভী সাহেবের বাড়ির জামে মসজিদে এলাকাবাসী ও মসজিদ কমিটির আয়োজনে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সময় ইমাম আবু বকর ছিদ্দিক কে সম্মাননা হিসেবে পাগড় পড়িয়ে পাঞ্জাবি, পায়জামা, শাল, জুতা ও সম্মান সরুপ নগদ দুই লক্ষ টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরোত্তমপুর ইউনিয়নের ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন পলাশ, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ ফিরোজ, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, মোতোয়ালি মোহাম্মদ মিজান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আজাদ, প্রচার সম্পাদক আজিজ আহমেদ, সহ প্রচার সম্পাদক আবু তালেব, সদস্য সাহাদাত হোসেন সুজন, নরোত্তমপুর ইমদাদিয়া উলুম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা হামিদুর রহমান, সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালা উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবদুল্লাহ আল সাব্বির সহ অনেকেই উপস্থিত ছিলেন।

জানা যায়, ময়মনসিংহ জেলার বাসিন্দা মাওলানা আবু বকর ছিদ্দিক বিগত ২৪ বছর ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে ওই মসজিদে ইমামতি করেছেন। তার ধর্মীয় জ্ঞান, বিনয়ী আচরণ ও আন্তরিকতায় তিনি এলাকাবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন।

অনুষ্ঠান শেষে মাওলানা আবু বকর ছিদ্দিকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর