• ঢাকা
  • মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ জুন, ২০২৬

ছয়ানিতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও ঈদুল আযহা উপলক্ষে বেগমগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বুধবার সকালে বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের বেগম খালেদা জিয়া স্মৃতি ট্রাস্টের উদ্যোগে ছয়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জামাল উদ্দিনের আয়োজনে নিজ বাড়িতে বেগম খালেদা জিয়া স্মৃতি ট্রাস্টের প্রথম প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী পনেরো শত অসহায় গরীব মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরোও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দলের জন্য নিবেদিত হয়ে থাকবেন বলে জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর