• ঢাকা
  • মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ জুন, ২০২৬

বিশ্ব দুগ্ধ দিবসে মাইজদীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

নুশরাত রুমু, সদর : বিশ্ব দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাইজদীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।

সোমবার (১ জুন) দিবসটি উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে প্রাণিসম্পদ দপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, ভেটেরিনারি কর্মকর্তা ডা. কুমুদ রঞ্জন মিত্র, জেলা ট্রেনিং অফিসার ডা. সুমন ভৌমিক এবং সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাসলিমা ফেরদৌসী উপস্থিত ছিলেন।

এ সময় বেগমগঞ্জ, সুবর্ণচর, কবিরহাটসহ জেলার বিভিন্ন উপজেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এবং খামারিরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি উন্নত ও মেধাসম্পন্ন জাতি গঠনে নিরাপদ খাদ্য ও পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিশুর শারীরিক বৃদ্ধি, মেধার বিকাশ, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ মানবসম্পদ গঠনে প্রাণিজ আমিষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রাণিজ খাদ্যের মধ্যে দুধ সবচেয়ে পুষ্টিকর ও সহজলভ্য খাদ্যগুলোর অন্যতম।

বক্তারা আরও বলেন, দুধ কেবল একটি খাদ্য নয়; এটি পুষ্টি নিরাপত্তা, জনস্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন এবং গ্রামীণ নারীর ক্ষমতায়ন ও জীবিকা উন্নয়নের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভূমিকা রাখছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর