
নুশরাত রুমু, সদর :
মাইজদী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ‘প্রো-অ্যাকটিভ পুলিশিং’ ও ‘ইন্টেলিজেন্স লেড পুলিশিং’ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জুন) অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন।
তিনি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং জনমুখী পুলিশিং কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় অপরাধ প্রতিরোধ, গোয়েন্দা তথ্যভিত্তিক কার্যক্রম পরিচালনা এবং জনসেবার মানোন্নয়নে প্রো-অ্যাকটিভ ও ইন্টেলিজেন্স লেড পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :