• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩ জুন, ২০২৬

আগে নিজে চাঁদাবাজমুক্ত হতে হবে, পরে সমাজকে চাঁদাবাজ মুক্ত করতে হবে: ফখরুল ইসলাম

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট উপজেলা : ‘চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে হলে আগে নিজের ভেতর থেকে চাঁদাবাজির মানসিকতা দূর করতে হবে। সমাজকে চাঁদাবাজমুক্ত করার আগে ব্যক্তি পর্যায়ে নিজেকে সৎ ও স্বচ্ছ হিসেবে গড়ে তোলা তুলতে হবে।

২ জুন (মঙ্গলবার) সন্ধ্যায় শিরীন গার্ডেনে কবিরহাট উপজেলার দায়িত্বরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতো বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের সমাজে চাঁদাবাজির যে দুষ্টচক্র গড়ে উঠেছে, তা নির্মূল করতে হলে কেবল আইন প্রয়োগ যথেষ্ট নয়। প্রয়োজন সামাজিক সচেতনতা এবং নৈতিক জাগরণ।

অনেকে লোক দেখানোভাবে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেন, কিন্তু নিজের কর্মকাণ্ডে স্বচ্ছ নন। তাই সমাজ সংস্কারের আগে আত্মশুদ্ধিই মুখ্য।

ফখরুল ইসলাম আরও বলেন, আমরা যদি সত্যিকারের একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়তে চাই, তবে সব ধরনের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন থাকতে হবে।

তিনি সাধারণ মানুষকে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ভয় পাওয়া বা চুপ থাকা মানেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া।

তিনি আরো বলেন যে ব্যাক্তি অন্যায়ের বিরুদ্ধে নিউজ করতে নিষেধ করবে তার বিরুদ্ধে সবার আগে নিউজ করার নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় উপজেলার দায়িত্বরত সাংবাদিরা বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

এর মধ্যে উল্লেখ্য যোগ্য হলো রিক্সাওয়ালার দোকানের বাঁধ, কবিরহাট সরকারি কলেজ রোডে ময়লা, কিশোর গ্যাং, মাদক নিয়ন্ত্রণ,কবিরহাট সরকারি হাসপতালের বিভিন্ন আনুষাঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্তিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল সহ উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান সভাপতি সেক্রেটারী।

দৈনিক নোয়াখালীর কথা কবিরহাট উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম নিশাত সহ উপজেলার দায়িত্বরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর