• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩ জুন, ২০২৬

ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার: ৪ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : ফেনীতে অরাজনৈতিক সংগঠন হেযবুত তওহীদ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও সদস্যদের সমাজচ্যুত করার অভিযোগে চার যুবকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার (২ জুন) ফেনী মডেল থানায় এই অভিযোগপত্রটি জমা দেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মোঃ নূরুল আলম।

অভিযুক্তরা হলেন ফেনী সদরের উজালিয়া গ্রামের মুফতী আদনান ইউছুপ (৩২), আবদুল হালিম (২৯), ইমরান হোসেন (২২) এবং শাখাওয়াত হোসেন (২৮)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ মে থেকে ২ জুন সকালের মধ্যে অভিযুক্তরা তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহার করে হেযবুত তওহীদ সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন বিভ্রান্তিকর ও মিথ্যা অপপ্রচার চালান। এই অপপ্রচারের জেরে সংগঠনের স্থানীয় সদস্যদের উজালিয়া এলাকায় সামাজিকভাবে একঘরে বা সমাজচ্যুত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদী মোঃ নূরুল আলম জানান, অভিযুক্তরা বর্তমানেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনের সদস্যদের মনে ভয়ভীতি সৃষ্টি করছেন এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর হুমকি দিচ্ছেন। এতে সংগঠনের স্থানীয় সদস্যরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

অপপ্রচারের বিষয়ে সংগঠনের ফেনী জেলা আমির আব্দুল ওয়াহেদ মামুন বলেন, যারা এখন অপপ্রচার করছেন তারা মূলত লাইমলাইটে আসতে চাইছেন। এরা বিগত সরকারের আমলে শেখ হাসিনাকে ‘কওমী জননী’ উপাধি দিয়েছে। এরা সময়ের সাথে সাথে নিজেদের রুপ বদল করে স্বার্থ আদায় করে। আর নিজেদের স্বার্থে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ব্যবহার করে। তাদের উদ্বুদ্ধ করে মব সৃষ্টি করে হাইলাইট হতে চায়। এসব ষড়যন্ত্র আমরা ৩১ বছর থেকে মোকাবেলা করে আসছি। ইসলামের নামে মানুষের ধর্মানুভূতিকে ব্যবহার করে যারা স্বার্থ হাসিল করছে অচিরেই তারা মুখ থুবড়ে পড়বে। জনগণ এদেরকে প্রত্যাক্ষান করবে। যারা অপপ্রচার করছে তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ফেনী মডেল থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর