• ঢাকা
  • শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ জুন, ২০২৬

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে নোয়াখালীর চার নেতা

নুশরাত রুমু, সদর :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বৃহস্পতিবার (৪ জুন) এ তথ্য জানানো হয়। দলীয় নেতৃত্বের অনুমোদনের পর নবগঠিত কমিটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

নতুন কমিটিতে নোয়াখালীর চারজন নেতা গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন। তারা হলেন— মঞ্জুরুল আজিম সুমন সহ-সভাপতি, মিনহাজুল ইসলাম ভূঁইয়া যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), হেদায়েত হোসেন ভূঁইয়া পাঠাগার বিষয়ক সম্পাদক এবং ফখরুল বিন খালেক সদস্য পদে মনোনীত হয়েছেন।

বিশেষ করে নোয়াখালী জেলা যুবদলের রাজপথের পরিচিত সংগঠক মঞ্জুরুল আজিম সুমনের সহ-সভাপতি পদে মনোনয়নকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয় নেতারা মনে করছেন, তাঁর অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা যুবদলের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং নোয়াখালীতে সংগঠনের ভিত্তি আরও শক্তিশালী হবে।

নবনির্বাচিত নেতাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন দলের নেতাকর্মীরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর