প্রকাশিত: ৫ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৫ জুন, ২০২৬

সেনবাগে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত অবিবাহিত একাদশের ৭-১ গোলের বড় জয়,

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: video; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: Beauty ; sceneMode: 0; cct_value: 5100; AI_Scene: (-1, -1); aec_lux: 96.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 44;

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ প্রতিনিধি:
সেনবাগ উপজেলার শায়েস্তানগর ছাত্র ও যুবসমাজের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন ২০২৬) বিকেলে শায়েস্তানগর দরগাবাড়ী মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ খেলায় অবিবাহিত একাদশ দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে বিবাহিত একাদশকে ৭-১ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সামছুল হক সামু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আমজাদ হোসেন মানিক, সমাজসেবক বদরুল আলম, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সমাজসেবক মঞ্জুরুল আলম মিলন এবং ব্যবসায়ী নুর মোহাম্মদ মিঠু।

খেলা উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন বয়সী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দুই দলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আনন্দঘন খেলায় অংশ নিলেও শুরু থেকেই অবিবাহিত একাদশ আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়।

খেলা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন অবিবাহিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও একটি খাসি ছাগল পুরস্কার হিসেবে তুলে দেন। এছাড়া রানারআপ বিবাহিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, শায়েস্তানগরে আয়োজিত এই ব্যতিক্রমী প্রীতি ম্যাচটি এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে

আরও পড়ুন

  • . এর আরও খবর