
মোজাম্মেল হোসেন কামাল, নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার (৪ জুন’২০২৬) সকাল ৯ টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা উত্তর শাখার সভাপতি জিএম মাহমুদুল হাসান হামিদী’র সভাপতিত্বে নোয়াখালী জেলার অন্যতম বানিজ্যিক শহর চৌমুহনী চৌরাস্তায় মাদক, সন্ত্রাস, ধর্ষণ ও উগ্রবাদ রোধে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
এই সময়ে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ মডেল থানা’র এস আই কামাল উদ্দিন, বেগমগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোজাম্মেল হোসেন কামাল।
র্যালী পরবর্তী জমায়েতে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে আমরা এখনও স্বাধীনতার স্বাদ পাই নি, এখনো আমাদের দেশে নারী-শিশুরা নিরাপদ নয়, যার ফলে দিন দিন ধর্ষন বেড়েই চলছে এবং ধর্মীয় ও নৈতিকতার জ্ঞান না থাকায় অতিরিক্ত হারে মাদক আসক্তি ও কিশোর গ্যাং বেড়েই চলছে। এই সকল ধর্মীয় ও রাষ্ট্র বিরোধী কার্যকলাপ থেকে যুবসমাজকে ফিরিয়ে আনতে প্রয়োজন ইসলামী যুব আন্দোলনের মতো একটি আদর্শবান যুবসমাজ। যাদের মাধ্যমে সমাজ থেকে দূর হবে সকল অন্যায় অবিচার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক এম শহীদুল ইসলাম কাউসার, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কবীর হোসাইন আশরাফী, প্রচার সম্পাদক এম আনিসুর রহমান খন্দকার, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার রাফিকুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক শাহাদাত হোসাইন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাওলানা সালাহ উদ্দিন, সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী সম্পাদক দাউদ ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ বেগমগঞ্জ পশ্চিম থানা শাখার সেক্রেটারি মিজানুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তর শাখার উপসম্পাদক, হাফেজ মাওলানা আবদুল হালিম নোমান, এনায়েত উল্যাহ ইমরান সহ প্রমুখ নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :