
মো. জাহাঙ্গীর আলম, সেনবাগ: কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে সেনবাগ উপজেলা ও পৌরসভা যুবদল। সোমবার বিকেলে সেনবাগ পৌরসভা দক্ষিণ বাজার দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষি শেষে থানা মোড়ে এসে সমাবেশ করে।
এতে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালাউদ্দিন লিটন,মহিন উদ্দিন মহিন এমরান হোসেন স্বপন নূরনবী রাজু প্রমুখ।
উল্লেখ্য সম্প্রতি কেন্দ্রীয় যুবদলের কমিটি ঘোষণা করা হয় এতে সেনবাগের কৃতি সন্তান হেদায়েত হোসেন ভূঁইয়া কেন্দ্রীয় কমিটিতে পাঠাগার বিষয়ক সম্পাদক হেদায়েত হোসেন ভূঁইয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
আপনার মতামত লিখুন :