• ঢাকা
  • মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৮ জুন, ২০২৬

টোকিও কাবাবে দ্বিগুণ দামে চা-নাস্তা বিক্রির অভিযোগ

নুশরাত রুমু, সদর:
মাইজদীর ‘টোকিও কাবাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর বিরুদ্ধে খাবার ও পানীয় অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ উঠেছে। সাধারণ ক্রেতাদের দাবি, আশপাশের অন্যান্য হোটেলের তুলনায় দ্বিগুণ পর্যন্ত মূল্য আদায় করা হচ্ছে।

ভুক্তভোগী ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, যেখানে পার্শ্ববর্তী দোকানগুলোতে এক কাপ রং চা ১০ টাকায় বিক্রি হয়, সেখানে টোকিও কাবাবে একই চায়ের দাম রাখা হয়েছে ২০ টাকা। অন্যদিকে, আশপাশের হোটেলে দুধ চা ১৫ টাকা হলেও এখানে ২০ টাকা নেওয়া হচ্ছে।

শুধু চা নয়, নাস্তার দাম নিয়েও রয়েছে অভিযোগ। সাধারণ হোটেলে এক বাটি ডাল ভাজি ২০ টাকায় পাওয়া গেলেও টোকিও কাবাবে এর মূল্য ৪০ টাকা। এছাড়া অনেক হোটেলে ১৫ টাকায় রুটি পাওয়া গেলেও প্রতিষ্ঠানটি শুধু নান রুটি বিক্রি করে প্রতি পিস ৩০ টাকা করে নিচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।

একাধিক ক্রেতা বলেন, খাবারের মান বা পরিবেশে বিশেষ কোনো পার্থক্য না থাকলেও অস্বাভাবিকভাবে বেশি দাম নেওয়া হচ্ছে। এতে সাধারণ মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয় সচেতন মহল অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর