• ঢাকা
  • বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ জুন, ২০২৬

ইসলামী ব্যাংকে টাকার সংকট নিয়ে চাপরাশিরহাটে গ্রাহকদের মানববন্ধন

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : ইসলামী ব্যাংকে ধবংসের হাত থেকে রক্ষা ও ব্যাংকের বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলমের পদত্যাগ, এস আলমের আত্মসাৎকৃত টাকা ফেরতের,দাবীতে কবিরহাট উপজেলার চাপরাশির হাট বাজার শাখার সামনে গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে মঙ্গলবার ( ৯ জুন) দুপুর ১২ টায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়,
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন চাপরাশিরহাট বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ মামুনুর রশীদ মোহাম্মদ কামাল উদ্দিন ও মনির আহমেদ, বক্তৃরা বলেন. বাংলাদেশে সুনামধন্য এই ব্যাংকটিকে ফ্যাসীবাদের ছএছায়ায় পূর্বে এস আলম অন্যায় ভাবে দখল করে নেই, বর্তমানের নব্য ফ্যাসিবাদরা এই ব্যাংক দখলের পাঁয়তারা করতেছে।

ব্যাংকে বর্তমানে বড় অংকের চেক দিলে টাকা পাওয়া যাচ্ছে না,, আমরা এস আলমের পাচারকৃত অর্থ ফেরৎ চাই, দুর্নীতিবাজ বর্তমান ব্যাংকের চেয়ারম্যান খোরশেদ আলমের প্রদত্যাগের দাবী জানান তারা।

ব্যাংক রেজুলেশন আইন এর ১৮/ ক,ধারা বাতিলের দাবি জানিয়ে বলেন আমরা সকল গ্রাহক ঐক্য আছি, কেউ আতঙ্কিত হবেন না,এর পূর্বে ২৪ শে মে সাধারণ গ্রাহকদের পক্ষ থেকে উক্ত শাখায় বিভিন্ন দাবী নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর