• ঢাকা
  • বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ জুন, ২০২৬

মাদক-সন্ত্রাস ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে জেলা বিএনপির সমাবেশ

নুশরাত রুমু, সদর : মাদক, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও নিষিদ্ধ সংগঠনের রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি। মঙ্গলবার (৯ জুন) বিকেল পাঁচটার দিকে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকে পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সাবেক সভাপতি গোলাম হায়দার, সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমানসহ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, সম্প্রতি জেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর পাশাপাশি একটি নিষিদ্ধ সংগঠন জেলার বিভিন্ন স্থানে রাষ্ট্রবিরোধী তৎপরতা শুরু করেছে, যাতে সাধারণ মানুষ আতঙ্কিত। এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন

  • . এর আরও খবর