• ঢাকা
  • বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ জুন, ২০২৬

বেগমগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ টাকাসহ মো: পারভেজ হোসেন বিপ্লব (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

​ মঙ্গলবার (০৯ জুন) সকাল ৭:৪৫ থেকে ৮:৪৫টা পর্যন্ত উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত মো: পারভেজ হোসেন বিপ্লব (৩২) উপজেলার নরোত্তমপুর গ্রামের (০১ নং ওয়ার্ড, ১০ নং নরোত্তমপুর ইউপি) মো: আবু ছায়েদ ও বিবি খোদেজার ছেলে।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম বেগমগঞ্জ মডেল থানাধীন নরোত্তমপুর গ্রামের করিম বক্স বেপারী বাড়িতে অভিযান চালায়। অভিযানে আসামী পারভেজ হোসেন বিপ্লবের নিজ দখলীয় টিনশেড বসতঘর তল্লাশি করে নিম্নলিখিত আলামতসমূহ উদ্ধার করা হয়। ​ইয়াবা ট্যাবলেট: ৫০ পিস (ওজন ৫ গ্রাম) ​গাঁজা ৯০০ গ্রাম লুজ গাঁজা। ​নগদ টাকা ৫৮০০ টাকা, মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি বাটন মোবাইল ফোন

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১০ (ক), ১৯ (ক) এবং ২৬ (১) ধারা মোতাবেক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে অধিদপ্তরের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর