• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ জুন, ২০২৬

চাটখিলে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে যুবদলের র‍্যালি ও সমাবেশ

উপজেলা প্রতিনিধি চাটখিল : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চাটখিল উপজেলা ও পৌরসভা যুবদল।

এ উপলক্ষে বুধবার বিকেলে চাটখিল পৌর এলাকায় একটি র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে এবং পৌরসভা যুবদলের আহ্বায়ক মোঃ মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন ভূঁইয়া, হানিফ আহমেদ হানিফ ও গোলাম মোস্তফা ভূঁইয়া, পৌরসভা যুবদলের সদস্য সচিব গিয়াস উদ্দিন সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, সাইফুল আজম,বাহার উদ্দিন, মোহাম্মদ আলী,ওমর ফারুক, তারেক আজিজ শিপন, মাহমুদুল হাসান শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউসুফ উন নবী বাবু, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন মুরাদ, রিয়াজ খন্দকার প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় যুবদল আরও সুসংগঠিত হয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তারা চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের পক্ষ থেকে তারেক রহমানকে অভিনন্দন জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর