• ঢাকা
  • শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ জুন, ২০২৬

মাইজদীতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে স্বাস্থ্য সচিব

নুশরাত রুমু, সদর : মাইজদীতে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সার্বিক কার্যক্রম ও সেবার মান পর্যালোচনায় প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী।

শুক্রবার (১২ জুন) তিনি কেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিন্নাত রেহানা,  জেলা প্রশাসক শফিকুল ইসলাম, নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন এবং পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক, উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনকালে প্রতিনিধিদল কেন্দ্রটির সার্বিক পরিবেশ, চলমান কার্যক্রম ও স্বাস্থ্যসেবার মান পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় কেন্দ্রের বিভিন্ন সমসাময়িক সমস্যা, জনবল সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং সেবাদান কার্যক্রমের নানা চ্যালেঞ্জ সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ও কার্যকর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

পরিদর্শনের শেষে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবার মান আরও উন্নত করা, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন স্বাস্থ্য সচিব ও সফরসঙ্গী ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন

  • . এর আরও খবর