• ঢাকা
  • শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ জুন, ২০২৬

এপেক্স ক্লাব অব নোয়াখালীর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব এপেক্স ক্লাব অব নোয়াখালীর আয়োজনে জেলা শহরের মোশারফ গ্রামার স্কুলে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, হাতের সুন্দর লেখা, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) ১০ টায় সংগীত, আবৃত্তি ও বিকেল আড়াইটায়  চিত্রাঙ্কন, হাতের সুন্দর লেখা অনুষ্ঠিত হয়।  এই প্রতিযোগিতায় শিশুদের মাঝে  সৃজনশীলতা বিকাশে উৎসাহ জোগাতে এই আয়োজনটি করা হয়। প্রতিযোগিতার চিত্রাঙ্কনে, আবৃত্তি, সংগীত পাঁচটি বিষয়ে পাঁচ শাখায় ও সুন্দর হাতের লেখায় তিনটি শাখায়  বিভিন্ন বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জেলা গভর্নর এপেক্সিয়ান মোনাব্বর হোসেন সেলিম,এপেক্স  বাংলাদেশের জেলা-৮ ট্রেজারার ও এপেক্স ক্লাব অব মেঘনার সদস্য এপে আবদুর রহিম, এপেক্স ক্লাব অব নোয়াখালীর অতীত সভাপতি, এপে. আবু সায়েদ,  আলাউদ্দিন সোহেল ও এপে.আহমেদ উল্যাহ পারভেজ ,সদ্য অতীত সভাপতি এপেক্সিয়ান মো শাহজাহান, সভাপতি মুজাহিদুল ইসলাম সোহেল, এপেক্স ক্লাব অব মেঘনার সভাপতি নাছিম উদ্দিন রাসেল, এপেক্স ক্লাব অব লক্ষীপুর অতীত সভাপতি এপে.আরজু, জেলা ৮ সেক্রেটারি মো.মহসিন,  এপেক্স ক্লাব অব সোনাইমুড়ীর সভাপতি এপে.সাজ্জাদুর রহমান ও সেক্রেটারি এন্ড ডিনার নোটিশ এডিটর ইব্রাহিম খলিল উল্যা কচিসহ ক্লাব বোর্ড মেম্বার অন্যান্য সদস্যবৃন্দ।

আয়োজকরা জানান,  মনোবিকাশ ছড়িয়ে দিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক চর্চায় উৎসাহী করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

আরও পড়ুন

  • . এর আরও খবর