• ঢাকা
  • শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ জুন, ২০২৬

কবিরহাটে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশের প্রযুক্তি ও ব্যবসায়িক খাতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন ) সকালে কবিরহাট উপজেলা অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি সম্পন্ন হয়।
উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আশা শিক্ষার্থী, তরুণ বিজ্ঞানী এবং সম্ভাবনাময় উদ্যোক্তারা তাদের তৈরি বিভিন্ন চমৎকার প্রকল্প ও ব্যবসায়িক আইডিয়া এই প্রদর্শনীতে তুলে ধরেন।

অনুষ্ঠানে কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার পূদম পুষ্প চাকমার সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সানজিদা ইসলাম জুঁইন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু,সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন।
কবিরহাট থানার এসআই সফিক আহমেদ,কবিরহাট উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান, কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুজ্জমান বাবুলসহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,আজকের তরুণদের এই উদ্ভাবনী ভাবনাগুলোই আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি। সরকারের পক্ষ থেকে এই ধরনের স্টার্টআপ এবং বিজ্ঞান প্রকল্পগুলোকে সঠিক পৃষ্ঠপোষকতা দেওয়া হলে, এরা আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করবে।

দিনশেষে বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে সেরা ৩টি উদ্ভাবনী প্রকল্পকে বিজয়ী ঘোষণা করা হয়। ১ম স্থান অর্জন করে সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়,২য় স্থান বানদত্ত উচ্চ বিদ্যালয় ,এবং ৩য় স্থান অর্জন করে কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয়, পরে বিজয়ীদের হাতে ট্রফি এবং সনদপত্র তুলে দেওয়া হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর