• ঢাকা
  • সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ জুন, ২০২৬

ভোলাইটোলা স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন সোহাগকে বিদায়ী সংবর্ধনা প্রদান

ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব ও সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা, সৌদি আরব প্রবাসী আনোয়ার হোসেন সোহাগ-এর বিদেশ গমন উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরপার্বতী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মৌলভী জিয়া উদ্দিন সাহেব জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাস্টার আবু তাহের।

ভোলাইটালা স্পোটিং ক্লাব ও সমাজকল্যাণ পরিষদের আয়োজনে সংগঠনটির সিনিয়র সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ ফারুক এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি বিশিষ্ট সমাজসেবক সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন সোহাগ৷

এসময় আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল হাসান রুবেল৷

এ সময় ক্লাব ও সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা আনোয়ার হোসেন সোহাগের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও প্রবাস জীবনের সাফল্য কামনা করেন। সংবর্ধিত অতিথি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেশ ও সমাজের কল্যাণে ভবিষ্যতেও কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

দোয়া ও শুভকামনা রইলো আনোয়ার হোসেন সোহাগ ভাইয়ের জন্য। আল্লাহ তাআলা তাঁর প্রবাস জীবনকে নিরাপদ, সুন্দর ও সফল করুন।

আরও পড়ুন

  • . এর আরও খবর