• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ জুন, ২০২৬

কোম্পানীগঞ্জে অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজে ফল উৎসব

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও পুষ্টিগুণ তুলে ধরার লক্ষ্যে অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

উৎসবে শিক্ষার্থীরা বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফল দিয়ে আকর্ষণীয় স্টল সাজিয়ে অংশগ্রহণ করে। এ সময় আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা, আনারসসহ নানা ধরনের ফল প্রদর্শন করা হয়। শিক্ষার্থীরা ফলের পুষ্টিগুণ, উপকারিতা ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস সম্পর্কে উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের অবহিত করে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিশু-কিশোরদের সুস্থ বিকাশে দেশীয় ফলের গুরুত্ব অপরিসীম। ফল উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা, সৃজনশীলতা ও দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে।

আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত এ ফল উৎসব শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

আরও পড়ুন

  • . এর আরও খবর