• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ জুন, ২০২৬

বেগমগঞ্জে বিএসটিআই-উপজেলা প্রশাসনের অভিযানে দুই ফিড মিলকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙ্গা এলাকায় বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে বিএসটিআই সনদ না থাকায় দুটি ফিড মিলকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

রবিবার রাতে পরিচালিত এ অভিযানে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিএসটিআই সনদ ছাড়া কার্যক্রম পরিচালনা করায় ক্লাসিক ফিস অ্যান্ড ফিড মিলসকে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০ ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে সেতু ফিড মিলকে বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(১) ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে মোট দুটি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় বিএসটিআই নোয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক, বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইকরামুল এবং থানার একটি চৌকস পুলিশ দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর