• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৬ জুন, ২০২৬

জেলা পুলিশ হাসপাতালে অত্যাধুনিক প্যাথলজি বিভাগের উদ্বোধন

নুশরাত রুমু, সদর : জেলা পুলিশ হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে অত্যাধুনিক প্যাথলজি বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ জুন ২০২৬) আয়োজিত এক অনুষ্ঠানে বিভাগটির উদ্বোধন করেন  পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন।

উদ্বোধন শেষে তিনি সংশ্লিষ্টদের আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, নতুন এ প্যাথলজি বিভাগ চালুর ফলে পুলিশ সদস্য ও সেবাগ্রহীতারা আরও দ্রুত, নির্ভুল ও আধুনিক রোগ নির্ণয় সেবা পাবেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর