
নুশরাত রুমু, সদর : জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন এন এম নাসিরুদ্দিন। সোমবার (১৫ জুন) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিদায়ী পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের আগে নোয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
দায়িত্বভার গ্রহণ শেষে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
জানা গেছে, তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনাম, দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
নোয়াখালীতে যোগদানের আগে তিনি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছে।
আপনার মতামত লিখুন :