• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৬ জুন, ২০২৬

বেগমগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : নরোত্তমপুর ইউনিয়নে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিক উল্লাহ পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন,  ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, যুগ্ন সাধারণ মাহবুবুল আলম তপন, সাবেক ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক সুমন মিয়া সহ ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলে নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে এবং সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে কার্যালয়ের সামনে থেকে একটি মাদকবিরোধী বিক্ষোভ মিছিল বের হয়ে পন্ডিত বাজার ঘুরে বিভিন্ন মাদক বিরোধী স্লোগান দিয়ে আবার অফিসের এসে মিছিল টি শেষ হয়।

বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে নরোত্তমপুর ইউনিয়নকে মাদকমুক্ত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর