• ঢাকা
  • বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৬ জুন, ২০২৬

বেগমগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হাসের বাচ্চা ও পাওয়ার টিলার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বেগমগঞ্জ উপজেলায় মাইক্রোফাইন্যান্স সদস্যদের মাঝে বিনামূল্যে হাসের বাচ্চা ও পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা ও স্বনির্ভরতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
মঙ্গলবার দুপুরে জেলার বেগমগঞ্জে ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে এই  হাসের বাচ্চা ও পাওয়ার টিলার বিতরণ করাহয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাদাত হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্র্যাক জেলা সমন্বয়ক মো. নুরুজ্জামান, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) নোয়াখালী-১ আলী বোরহান, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) নোয়াখালী-২ মো. আবদুস সালাম, আঞ্চলিক ব্যবস্থাপক (হিসাব) মো. সিরাজুল ইসলামসহ ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান ব্র্যাকের এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, এসব কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন বেগমগঞ্জ উপজেলায় ব্র্যাকের সার্বিক কার্যক্রমে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপকারভোগীরা এমন সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের জীবিকা উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর