• ঢাকা
  • বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৬ জুন, ২০২৬

নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নুশরাত রুমু, সদর : জেলার নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় সাংবাদিকরা মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং সেবার মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, জনসেবা সম্প্রসারণে চলমান উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হলে জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ প্রতিরোধে কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবরসহ নোয়াখালী জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

  • . এর আরও খবর