
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : মাদক ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনের দাবিতে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বেগমগঞ্জ উপজেলার জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপজেলা বিএনপির আহবায়ক কামাখ্যা চন্দ্র দাস, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা টি আই সুজন সহ, ইকবাল হোসেন ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সহ সর্বস্তরের সচেতন নাগরিক অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মাদকাসক্তি ও কিশোর গ্যাং বর্তমানে সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর কারণে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।
এ সময় বক্তারা মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর জীবনধারায় ফিরিয়ে আনার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, একটি নিরাপদ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দেন তারা।
আপনার মতামত লিখুন :