• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৭ জুন, ২০২৬

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

নুশরাত রুমু, সদর : সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ এবং উচ্চ ফলনশীল (উফশী) রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি কর্মসূচির আওতায় সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ জুন) উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাসলিমা ফেরদৌসি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মানস মণ্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোশরেফুল হাসান। তিনি জানান, সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং আমন ধানের আবাদ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর