
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : আগামী ১৫ দিনের মধ্যে গোপালপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি দেওয়ার নির্দেশ প্রদান করেন উপজেলা বিএনপির সদস্য ও গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান।
বৃহস্পতিবার বিকালে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগমগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলুর নির্দেশে ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান এর আমন্ত্রনে মতবিনিময় সভা তিনি এসব কথা বলেন ।
এই সময় শুভেচ্ছা বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক গোপালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম লিটন।
এসময় আরও উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী কামাল হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসলে উদ্দিন সেলিম, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি নুরুল আমিন, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি লেদু মেম্বার, সাবেক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :