• ঢাকা
  • শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ জুন, ২০২৬

জমকালো আয়োজনে কবিরহাটে চায়না বাজার মার্কেটের উদ্বোধন

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : কবিরহাট পৌর এলাকায় কেনাকাটার নতুন দিগন্ত উন্মোচন করে যাত্রা শুরু করলো অত্যাধুনিক মার্কেট ‘চায়না বাজার’।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধায় ফিতা কেটে এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে জমকালো আয়োজনে এই মার্কেটের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, কবিরহাটের মানুষের দীর্ঘদিনের চাহিদার কথা মাথায় রেখে সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মার্কেটটি স্থাপন করা হয়েছে।

এটি এলাকায় কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পণ্যের সমাহার: দেশি-বিদেশি ইলেকট্রনিক্স, কসমেটিকস, খেলনা, এবং গৃহস্থালি সামগ্রীর বিশাল সমাহার।

সাশ্রয়ী মূল্য: সুলভ মূল্যে মানসম্মত পণ্য পাওয়ার নিশ্চয়তা।

পরিবেশ: সুপরিসর এবং আরামদায়ক কেনাকাটার পরিবেশ।

উদ্বোধনের প্রথম দিনেই ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। স্থানীয় ক্রেতারা জানান, একই জায়গায় সব নিত্যপ্রয়োজনীয় সব পণ্য পাওয়ায় কেনাকাটা অনেক সহজ হবে।

মার্কেট পরিচালনা পর্ষদ তারেক রহমান জানিয়েছে, উদ্বোধনী মাস উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ ছাড় এবং উপহারের ব্যবস্থা রাখা হয়েছে। কবিরহাটসহ পার্শ্ববর্তী এলাকার মানুষের নিত্যনতুন শপিং অভিজ্ঞতাকে আনন্দদায়ক করতে ‘চায়না বাজার’ বদ্ধপরিকর।
উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর