• ঢাকা
  • রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২০ জুন, ২০২৬

জেড. ইসলাম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ফল উৎসবের উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : জেড. ইসলাম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর মিয়ারপোলে অবস্থিত জেড. ইসলাম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ শাহ আলম, প্রধান উপদেষ্টা জাকের হোসেন, উপদেষ্টা ইয়াসিন আরাফাত রানা, প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহিদুল ইসলাম, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

“বেশি ভরা দেশি ফল, বাড়ায় বুদ্ধি জোগায় বল” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ উৎসবে দেশীয় বিভিন্ন মৌসুমি ফল প্রদর্শন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এই আয়োজন করা হয়।

অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন, দেশীয় ফল ভিটামিন ও পুষ্টিগুণে সমৃদ্ধ। শিশুদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং স্বাস্থ্য সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেষে অতিথিরা ফল প্রদর্শনী পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে উৎসবের বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর